Sunday, October 4, 2026
বাড়ি রাজ্য জাতীয় দলগত সংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

জাতীয় দলগত সংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

জাতীয় দলগত সংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ অক্টোবর :আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে ভারত বিকাশ পরিষদ এবং উত্তর-পূর্বাঞ্চল ও ত্রিপুরা প্রান্তের উদ্যোগে জাতীয় দলগত সংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন।

এছাড়া ছিলেন ভারত বিকাশ পরিষদের ত্রিপুরা প্রান্তের প্রান্তীয় সভাপতি বিচারপতি স্বপন চন্দ্র দাস, উত্তর-পূর্ব অঞ্চলের আঞ্চলিক সাধারণ সম্পাদক ড. মুনীন্দ্র মিশ্র, ভারত বিকাশ পরিষদের উত্তর-পূর্বাঞ্চলের পৃষ্ঠপোষক তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবব্রত দাস, ভারত বিকাশ পরিষদের জাতীয় সদস্য ড. রতন মজুমদার, জবা ভট্টাচার্য।

জাতীয় দলগত গানের এই প্রতিযোগিতায় বিভিন্ন দল অংশগ্রহণ করে। সংগীতের মাধ্যমে দেশাত্মবোধ, ঐক্য ও সাংস্কৃতিক চেতনার বার্তা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha