Sunday, October 4, 2026
বাড়ি জাতীয় উৎসবের আগে দুঃসংবাদ! ৭ হাজার পাম্পে অনেকটা বাড়ল পেট্রল-ডিজেলের দাম

উৎসবের আগে দুঃসংবাদ! ৭ হাজার পাম্পে অনেকটা বাড়ল পেট্রল-ডিজেলের দাম

উৎসবের আগে দুঃসংবাদ! ৭ হাজার পাম্পে অনেকটা বাড়ল পেট্রল-ডিজেলের দাম

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  অক্টোবর ৪ :   উৎসবের মরশুমে ফের দুঃসংবাদ। দু’দিন আগেই বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। এবার একধাক্কায় পেট্রল ডিজেলের দাম অনেকটা বাড়িয়ে দিল বেসরকারি তেল সরবরাহকারী সংস্থা নায়ারা এনার্জি। শনিবার থেকে কার্যকর হয়েছে নতুন দাম। পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা বেড়েছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত।


দেশজুড়ে মোট ৭১০৮টি পেট্রল পাম্প রয়েছে এই সংস্থার। ফলে ওই সমস্ত কেন্দ্রে গেলে বাড়তি অর্থ গুণতে হবে ডিজেল ও পেট্রলে। এই মুহূর্তে দিল্লিতে লিটারপ্রতি ১১৮টাকা ৬৩ টাকা লিটারে বিকোচ্ছে নায়রার পেট্রল। ডিজেল বিকচ্ছে লিটারপ্রতি ১০৩টাকায়। তবে রাজ্য অনুযায়ী এই দাম কিছুটা পরিবর্তিত হবে ভ্যাটের মতো স্থানীয় করের কারণে। নায়রা এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার পেট্রল-ডিজেলের দাম বাড়াল। এর আগে জুলাই মাসে অবশ্য সামান্য দাম কমানো হয়েছিল।


তবে নায়ারা এনার্জির মতো বেসরকারি সংস্থা গ্রাহকদের জন্য সুখবর আনলেও রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থাগুলি যদিও জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে। অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তথা আইওসি, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তথা বিপিসিএল এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তথা এইচপিসিএলে জ্বালানির দাম যা ছিল তাই রয়েছে। দেশের বাজারের বেশিরভাগ পেট্রল পাম্প এই ৩ রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীনে।


ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিশ্ববাজারে হুহু করে বেড়েছে তেলের দাম। তার প্রভাব পড়েছিল ভারতেও। নির্বাচনের আগে পর্যন্ত জ্বালানির দামে লাগাম টেনে রেখেছিল কেন্দ্র। কিন্তু সেসময়ে তেল সংস্থাগুলি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। এহেন পরিস্থিতিতে তেল সংস্থাগুলির চাপের মুখে পড়ে দফায় দফায় পেট্রল এবং ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্র। নায়রাও মাঝে মাঝেই অশোধিত তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘরোয়া বাজারে পেট্রল-ডিজেলের দাম পরিবর্তন করে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ১০০ ডলারের আশেপাশে। ফলে নায়ারা বাধ্য হল দাম বাড়াতে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha