Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য নগর পঞ্চায়েত ও পুর নিগম নির্বাচনে বিরোধীদের কাছে ইস্যু নেই লড়াই করার : মুখ্যমন্ত্রী

নগর পঞ্চায়েত ও পুর নিগম নির্বাচনে বিরোধীদের কাছে ইস্যু নেই লড়াই করার : মুখ্যমন্ত্রী

নগর পঞ্চায়েত ও পুর নিগম নির্বাচনে বিরোধীদের কাছে ইস্যু নেই লড়াই করার : মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ অক্টোবর :সবকিছু ঠিক থাকলে চলতি বছর নভেম্বর মাসে শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা পুর নিগমের নির্বাচন এবং নগর পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ময়দানে ইতিমধ্যে নেমে পড়েছে শাসক দল বিজেপি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক রুদ্ধশ্বাস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য মন্ত্রী বিধায়ক, জেলা সভাপতি, মন্ডল সভাপতিগণ।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিন কিভাবে নির্বাচনী প্রচার এবং মানুষের কাছে কি নিয়ে যাবে সেই বিষয়ে নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উন্নয়ন গত পাঁচ বছরে হয়েছে সেগুলো নিয়ে মানুষের কাছে যাবেন। মুখ্যমন্ত্রী বলেন বিগত বছর যেভাবে বিপুল ভোটে প্রতিটি আসনে জয়যুক্ত হয়েছিল বিজেপি, সেই ধারা যেন অব্যাহত থাকে। মুখ্যমন্ত্রী বলেন, বিরোধী রাজনৈতিক দলের কাছে আসন্ন নগর ও পুর নিগম নির্বাচন লড়াই করার জন্য কোন ইস্যু নেই। বৈঠক শেষে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় বলেন, উন্নয়নের এজেন্ডাকে সামনে রেখে মানুষের কাছে ভোট চাইতে যাবেন। তিনি আগরতলা শহরের উন্নয়ন তুলে ধরে বলেন যেভাবে উন্নয়ন হচ্ছে, তা ধারণার বাইরে। আগরতলা শহরকে সাজিয়ে তুলতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগের আগরতলার সঙ্গে বর্তমানে আগরতলার রাতদিন তফাৎ।

গোটা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই উন্নয়ন চলছে। যা অভাবনীয় বলে বর্ণনা করলেন তিনি। রাজ্যের প্রধান বিরোধীদলকে কামান দেগে বলেন, বিরোধিতা করতে হলে এতটা নিচে নেমে করতে হবে, তা জানা ছিল না। এতে বুঝা যায় তাদের শক্তি কতটুকু আছে। তারা বিভিন্নভাবে সামাজিক মাধ্যমকে ব্যবহার করছে। তাদের বিচার আগামী দিন জনগণ করবে। আর কংগ্রেস নেতৃত্ব রাজনীতির জন্য রাজনীতি করছেন। আর সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খরগে বলছেন রাহুল গান্ধীকে দেশের মানুষ সিরিয়াস ভাবে নেয় না। সে জায়গায় কংগ্রেসের ভবিষ্যৎ কোন জায়গায় সেটা সবাই জানে। এমনটাই বললেন প্রধান দুই বিরোধীদলকে নিশানা করে প্রদেশ বিজেপি সভাপতি। তবে এই দিনের বৈঠক থেকে স্থানীয় নেতৃত্ব দেন ইতিমধ্যে ময়দানে নামার জন্য নির্দেশ দেন দলের হাই কমান্ড।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha