Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য প্রচারে বের হয়ে শরিকের হাতেই রক্ত ঝরলো বিজেপির পাঁচ কর্মীর

প্রচারে বের হয়ে শরিকের হাতেই রক্ত ঝরলো বিজেপির পাঁচ কর্মীর

প্রচারে বের হয়ে শরিকের হাতেই রক্ত ঝরলো বিজেপির পাঁচ কর্মীর

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ সেপ্টেম্বর :আসন্ন এডিসি ভিলেজ কমিটির নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ধনপুর বিধানসভা এলাকায়ও রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। শুক্রবার রাত প্রায় দশটার নাগাদ কাইচ্চাখলা এডিসি ভিলেজ এলাকার নোয়াপাড়ায় এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে শাসক দলের পাঁচজন জন মারাত্মকভাবে আহত হয়।

ঘটনার কিছুক্ষণ পরে, ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। আহতদের মেলাঘর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। যারা আক্রমণ করেছে তারা তিপরা মথার আশ্রিত দুষ্কৃতি বলে অভিযোগ।

প্রাথমিকভাবে যে খবর উঠে এসেছে বিজেপির কর্মীরা নাকি রাতের অন্ধকারে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে বের হয়ে ছিলেন। তখন স্থানীয় কিছু নেশা কারবারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন দুর্বৃত্তরা এসে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং শরীরে আঘাত। খবর পেয়ে, ঘটনাস্থলে সোনামুড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহতরা হল ননী দেববর্মা বয়স (৩৫), প্রভাত দেববর্মা (২২), দুর্গাধন দেববর্মা (২৬), সঞ্জয় মোহন দেববর্মা (২৩) এবং আর আর বিপি। খবর লেখা পর্যন্ত অভিযুক্তদের মধ্যে কেউই আটক হয়নি বলে জানা যায়।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha