স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ সেপ্টেম্বর : বক্সনগর ফরেস্ট অফিস সংলগ্ন ডেলানিয়ায় বনদপ্তরে জায়গার গভীর জঙ্গলে জেসিবি মেশিন ব্যবহার করে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ শুকনো গাঁজা। অভিযানে মোট ১২ টি গাঁজা ভর্তি ড্রাম থেকে ২১৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার নাম সোহেল মিয়া বাড়ি বক্সনগর দক্ষিন পাড়া। জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত থেকেই বক্সনগর ফরেস্ট অফিস সংলগ্ন দুর্গম জঙ্গল এলাকায় মাদকবিরোধী অভিযান শুরু হয়।
ঘন জঙ্গল এবং বিভিন্ন স্থানে মাদকদ্রব্য লুকিয়ে রাখার সম্ভাবনার কারণে সাধারণভাবে তল্লাশি চালানোর পাশাপাশি জেসিবি মেশিন ব্যবহার করে মাটির বিভিন্ন অংশ ও সন্দেহজনক স্থান খুঁড়ে দেখা হয়।এই যৌথ অভিযানে অংশ নেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, সিপাহীজলা জেলা পুলিশ, কলমচৌড়া থানা, বিএসএফ এবং বক্সনগর বন দপ্তরের কর্মীরা। একাধিক আইনশৃঙ্খলা ও মাদক বিরোধী সংস্থার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে একের পর এক গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার হতে থাকে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান