Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য দেওয়াল ভেঙ্গে চুরি বিশালগড়ে

দেওয়াল ভেঙ্গে চুরি বিশালগড়ে

দেওয়াল ভেঙ্গে চুরি বিশালগড়ে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ সেপ্টেম্বর : মঙ্গলবার রাতে বিশালগড় বিওসি সংলগ্ন এলাকায় ঢাকেশ্বরী জুয়েলারি মালিক গৌতম ধর দোকান বন্ধ করে বাড়িতে যান। বুধবার ছিল সাপ্তাহিক বন্ধ। বৃহস্পতিবার সকালে তিনি দোকানে এসে দেখতে পান দোকানের পেছনের দেওয়াল ভেঙ্গে চোরের দল রূপার জিনিস সহ অন্যান্য জিনিস নিয়ে পালিয়ে যায় চোর। পরবর্তী সময়ে তিনি বিষয়টি বিশালগড় থানায় জানান।

কিন্তু আশ্চর্যের বিষয় হল বিশালগড় থানায় জানানোর পর চুরির ঘটনা তদন্ত করার জন্য আসেনি থানার পুলিশ বাবুরা। দোকানের কর্ণধার গৌতম ধর জানান থানায় গিয়ে অভিযোগ জানানোর পরেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। তিনি উদ্বেগ প্রকাশ করে পুলিশের টহলদারি নিয়েও। তিনি আরো জানান পুলিশ আসে নি বলে দেওয়াল মেরামত করে নিচ্ছেন। নাহলে রাতের বেলা এভাবে খোলা থাকলে পুনরায় চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha