স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মন্ডল এলাকায়
নেতৃত্ব ও কর্মী সমর্থকের মধ্যে গোষ্ঠী কোন্দল, মন্ডল নেতৃত্বের কথা শুনছে না দলের
কর্মী সমর্থক-তা নিয়ে এবার মুখ খুললেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়। মঙ্গলবার
প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন
ভারতীয় জনতা পার্টি তিন বছর অন্তর অন্তর সাংগঠনিক কমিটি হয়। নতুন কমিটিতে নাম না
থাকলেও কেউ কমিটি থেকে বাদ পড়েন না। বরং ভারতীয় জনতা পার্টি হল এমন একটা দল যার সঙ্গে
মানুষ যুক্ত হয়।
তবে যে কমিটিগুলি
বিভিন্ন মন্ডল এলাকায় করা হয় সেগুলি সরাসরি দিল্লি থেকে মনিটরিং করে নির্ধারিত করা
হয় নাম। তারপরেও যদি কোন রকম সমস্যা থাকে তাহলে এই বিষয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন
তিনি। পাশাপাশি দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে তিনি পরিষ্কার বলে দেন যদি কেউ দল বিরোধী
কার্যকলাপে জড়িয়ে পড়ে তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে দল। তবে এই দিন সাংবাদিক সম্মেলনের
মূল উদ্দেশ্য হল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর
থেকে ১৭ অক্টোবর পর্যন্ত একমাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রীর
নরেন্দ্র মোদি দীর্ঘ ২৫ বছর মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দায়িত্ব সামলেছেন। ২০১৪
সালের আগে একের পর এক কেলেঙ্কারিতে জড়িত ছিল। কিন্তু নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী
হওয়ার পর দেশ শক্তিশালী হয়েছে। নতুন উজ্জীবিত ভারত হয়েছে। তাই তাঁর জন্মদিন উপলক্ষে
গ্রহণ করা অংকন প্রতিযোগিতা, নমঃ সেবা, অঙ্গনওয়াড়ি উপর কর্মসূচি, সেবা যদি মশাল নিয়ে
পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি। এগুলি জনজাগরণ রূপ নেবে। এমনটাই অভিমত ব্যক্ত করলেন
তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার নেতৃত্ব বিপিন
দেববর্মা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান