Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভার আয়োজন

ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভার আয়োজন

ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ সেপ্টেম্বর: রাজ্যের সাংবাদিক চিত্র সাংবাদিকদের পরামর্শ অত্যন্ত জরুরি। তারা পরামর্শ দিলে সরকারের কাজ করতে সুবিধা হয়। চিত্র সাংবাদিকদের কাজ যথেষ্ট পরিশ্রমের এবং ঝুঁকিপূর্ণ। চিত্র সাংবাদিকদের একটা ছবি অনেক কথা বলে। সাংবাদিকরা ঝুঁকি নিয়ে বাঁধা অতিক্রম করে দায়িত্ব নিয়ে কাজ করে। সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে সংবাদ সংগ্রহ করে। বর্তমান সরকার সংবাদ মাধ্যম বান্ধব। সাংবাদিকদের স্বার্থে অনেক গুলি কাজ বর্তমান সরকার করেছে। আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন মেয়র দীপক মজুমদার।

 অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার, সষ্পাদক রমাকান্ত দে, লংতরাই স্পাইসি ইন্ডাস্ট্রির কর্নধার রতন দেবনাথ, এিপুরা ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি প্রলয়জিৎ পাল, সষ্পাদক অভিষেক দেববর্মা সহ সংগঠনের সদস্যরা। এদিনের সভায় ১০ জন ফটো জার্নালিস্টকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ছিলেন রাজ্যের বিশিষ্ট ফটো জার্নালিস্ট অরিন্দম দে। অনুষ্ঠানে ত্রিপুরা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের লগু উন্মোচন করা হয়। যেটা আগামী দিনে সাংবাদিকদের জন্য প্রেস স্টিকার হিসাবে ব্যবহার করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha