Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য রাবার গাছ কাটার অভিযোগে, গন্ডাছড়া–অমরপুর সড়ক অবরুদ্ধ

রাবার গাছ কাটার অভিযোগে, গন্ডাছড়া–অমরপুর সড়ক অবরুদ্ধ

রাবার গাছ কাটার অভিযোগে, গন্ডাছড়া–অমরপুর সড়ক অবরুদ্ধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ সেপ্টেম্বর : পাট্টা জমিতে লাগানো প্রায় এক হাজার রাবার গাছ বনকর্মীরা কেটে দিয়েছেনএমন অভিযোগ তুলে শনিবার সকাল থেকে গন্ডাছড়াঅমরপুর সড়কের বাবুসাই এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান রাবার চাষিরা। অবরোধের জেরে সড়কের দুই পাশে বহু যানবাহন আটকে পড়ে। চরম দুর্ভোগের মুখে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা পাট্টা জমিতে রাবার চাষ করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু কোনো ধরনের পূর্ববার্তা ছাড়াই বনকর্মীরা ওই জমিতে থাকা প্রায় এক হাজার রাবার গাছ কেটে দেন। এতে চাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি তাঁদের। এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থলে প্রশাসনের কোনো আধিকারিক না পৌঁছানোয় অবরোধকারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে থাকে। তাঁদের দাবি, দ্রুত প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং ক্ষতিগ্রস্ত চাষিদের ন্যায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha