Monday, September 21, 2026
বাড়ি রাজ্য মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী আধুনিক বাজার তৈরির প্রতিশ্রুতি দিলেন

মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী আধুনিক বাজার তৈরির প্রতিশ্রুতি দিলেন

মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী আধুনিক বাজার তৈরির প্রতিশ্রুতি দিলেন

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ সেপ্টেম্বর  : মহারাজগঞ্জ ফায়ার স্টেশনের সঙ্গে মৎস্য ব্যবসায়ীদের দেওয়াল নিয়ে যে জটিলতা তৈরি হয়ে আছে সে বিষয়টা খতিয়ে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার সকাল থেকেই এলাকায় ছিল ট্রাফিক প্রশাসনের দৌড়ঝাঁপ। সঠিকভাবে লোডিং আনলোডিং এর দিকেও নজর রাখতে শুরু করেছিলেন ট্রাফিক কর্মীরা। দুপুরবেলা মুখ্যমন্ত্রী এলাকায় গিয়ে ফায়ার স্টেশনের কর্মী মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পরে মুখ্যমন্ত্রী বলেন, মাছ বাজারের একটি দেওয়ালের কারণে এলাকায় ফায়ার ব্রিগেডের গাড়ি প্রবেশ করতে সমস্যা হতো। তাই রাস্তায় ছাড়ার জন্য বলেছিল মৎস্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে।

 তখন মৎস্য ব্যবসায়ীরা ছয় ফুটের মতো জায়গা ছেড়ে দেয়। এখন আবার বলছে ছেড়ে দেওয়া জমিটি যদি পুনরায় পায় তাহলে তারা জায়গায় একটি দেয়াল নির্মাণ করে দেবে। তারপর আগরতলা পুরো নিগমের মেয়র ব্যবসায়ী এবং দমকল কর্মীদের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত হয় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে দেয়ালটি নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি মৎস্য ব্যবসায়ীদের ব্যবসার জন্য রুম বানিয়ে দেওয়ার কথা বলেন। এর জন্যই এসেছেন বলে দাবী করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন নিজেদের চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ব্যবসা করতে সুবিধা হবে। মানুষ বাজারে এসে একটি সুষ্ঠু পরিবেশ পাবে। পাশাপাশি আধুনিক বাজার নির্মাণ করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পার্কিং নিয়েও মুখ্যমন্ত্রী বলেছেন সকলে যেন সচেতন থাকেন বলে জানান মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha