আগরতলা: আগরতলা রেলস্টেশনে বড়সড় গাঁজা উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে আগরতলা জিআরপিএস। পুলিশ সূত্রে জানা গেছে, আজ ৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর প্রায় ১টা নাগাদ এসআই পঙ্কজ বিশ্বাস ও আগরতলা জিআরপিএস-এর অন্যান্য পুলিশ কর্মীরা আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে, পার্কিং এলাকার সামনে অভিযান চালিয়ে বিশ্বম্ভর চন্দ্র দে (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেন।
তার কাছ থেকে দুটি ট্রলি ব্যাগে থাকা মোট ২৭.৭২০ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা।
গ্রেফতার ব্যক্তির বাড়ি সোনামুড়া হাসপাতাল রোড, সোনামুড়া থানা, সিপাহীজলা জেলা এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় Case No. 2026GRP066, NDPS Act, 1985-এর 20(b)(ii)(C)/29 ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান