Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য লেফুঙ্গা ব্লকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তিপ্রা মথার মনোনীত প্রার্থীরা

লেফুঙ্গা ব্লকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তিপ্রা মথার মনোনীত প্রার্থীরা

লেফুঙ্গা ব্লকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তিপ্রা মথার মনোনীত প্রার্থীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর :  রুনিয়েল দেববর্মার কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তিপ্রা মথার মনোনীত প্রার্থীরা। লেফুঙ্গা ব্লকের অধীন ১০ টি ভিসি'তে এন.ডি.এ জোটের তিপ্রা মথা ছাড়া বিজেপি, আই.পি.এফ.টি, বিরোধি সিপিআইএম, কংগ্রেস কেউই মনোনয়নপত্র দাখিল করে নি।

এ বিষয়ে জানান লেফুঙ্গা ব্লকের রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। দুপুর ৩ টা পর্যন্ত শুধুমাত্র তিপরা মথা থেকে মনোনয়ন পত্র জমা পড়েছে। অন্তিম দিন ছয়টি মনোনয়নপত্র জমা পড়ে। মোট দশটি ভিলেজ কমিটি থেকে ৮১ টি মনোনয়নপত্র জমা পড়েছে। তারা সকলেই তিপরা মথার প্রার্থী বলে জানান তিনি। তবে সরকারিভাবে ঘোষণা হয় নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha