স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ সেপ্টেম্বর : খোয়াই মহকুমার অন্তর্গত পদ্মবিল ও তুলাশিখর
ব্লকে তাদের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা করতে না পাড়ার বিষয়কে ঘিরে এবার বিস্ফোরক
অভিযোগ সি পি আই এম -এর। তাদের প্রার্থী থাকা সত্ত্বেও মহকুমার বিভিন্ন ব্লকে বড় সংখ্যায়
প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি—এমনটাই অভিযোগ তুলেন সি পি আই এম -এর খোয়াই জেলা সম্পাদক
পদ্ম কুমার দেববর্মা।
তিনি বলেন,
শুধু তাই নয়, তুলাশিখর এবং পদ্মবিল ব্লক কার্যালয়ের সামনে তিপ্রা মথার বিরুদ্ধে হুমকি-ধমকি
ও বাধা, গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগও তুলেছেন।
এই ঘটনায়
সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সি পি আই এম -এর খোয়াই জেলা
সম্পাদক পদ্ম কুমার দেববর্মা। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল
বিশ্বাস, বাম নেতা মনোজ দাস, কানন দত্ত সহ অন্যান্য নেতৃত্ব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান