Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য পানীয় জলের চরম সংকট, ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম ও হুমকির অভিযোগ তুলে সড়ক অবরোধ

পানীয় জলের চরম সংকট, ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম ও হুমকির অভিযোগ তুলে সড়ক অবরোধ

পানীয় জলের চরম সংকট, ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম ও হুমকির অভিযোগ তুলে সড়ক অবরোধ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর :  ১০ থেকে ১৫ দিন ধরে যুবরাজ নগরে পানীয় জলের চরম সংকট! ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম হুমকির অভিযোগ তুলে সড়ক অবরোধ করল এলাকাবাসী।অভিযোগ, গত ১০-১৫ দিন ধরে এলাকায় কোনো জল নেই। তদুপরি, কাজের নামে অনিয়ম গ্রামবাসীদের হুমকির প্রতিবাদে যুবরাজনগর হাই স্কুলের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ জনতা।

 যুবরাজ নগর গ্রাম পঞ্চায়েতে ডিডব্লিউএস-এর অধীনে পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ চলছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার নারায়ণ চৌধুরী নিম্নমানের কাজ করছেন। পুরনো পাইপের সাথে নতুন পাইপ জোড়াতালি দিয়ে দায়সারাভাবে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। এর উপর গত দুই সপ্তাহ ধরে এলাকায় এক ফোঁটা পানীয় জলও মিলছে না।

মাটি খোঁড়াখুঁড়ির কারণে সাম্প্রতিক বৃষ্টিতে রাস্তাটি কাদায় পরিণত হয়েছে। এতে যুবরাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইতিমধ্যে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। অভিযোগ উঠেছে, গ্রাম প্রধান, বুথ সভাপতি পঞ্চায়েত সদস্যরা ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি অর্থের দাপট দেখিয়ে অভাব্য মন্তব্য হুমকি দিয়েছেন। এলাকাবাসীর স্পষ্ট দাবিজেলা প্রশাসন ডিডব্লিউএস দপ্তর অবিলম্বে হস্তক্ষেপ করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এলাকায় যাতে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha