Wednesday, September 23, 2026
বাড়ি রাজ্য টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ

টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ

টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৭ সেপ্টেম্বর :  পশ্চিমবঙ্গের ৪৫০ টি ভুয়ো বিএড কলেজ নিয়ে যখন ত্রিপুরায় সংশয় বাড়ছে তখন রাজ্যে নিয়োগের দাবিতে টেট পরীক্ষার্থীদের আন্দোলন। সকলকে একসাথে নিয়োগের দাবিতে সরব হল ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকাররা। সোমবার তারা টি.আর.বি.টি বোর্ডের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করে। তাদের পক্ষ থেকে দাবি জানানো হয় অবিলম্বে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য মেধা তালিকা তালিকা প্রকাশ করতে হবে। এবং সকলকে একসাথে নিয়োগ করতে হবে।

টেট উত্তীর্ণ বেকাররা জানায় ইতিপূর্বে একাধিকবার তারা ডেপুটেশন প্রদান করেছে। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। যতবার তারা টিআরবিটি-র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছে তাদেরকে ততবার মিথ্যা কথা বলেছে। সরকার ইচ্ছাকৃত ভাবে তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha