Thursday, September 24, 2026
বাড়ি রাজ্য নির্বাচনী আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.পি.আই.এম

নির্বাচনী আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.পি.আই.এম

নির্বাচনী আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.পি.আই.এম

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৭ সেপ্টেম্বর :  পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিআইএম। মান্দাই ব্যতীত পশ্চিম জেলার অন্তর্গত আর কোন ব্লকে এখনো পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিতে পারে নি বামফ্রন্ট প্রার্থীরা। অভিযোগ মান্দাই ব্যতীত অন্যান্য ব্লক চত্বরে তিপ্রা মথা ও বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ঘুরা ঘুরি করছে। তারা বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দান করছে। এই অভিযোগ উত্থাপন করে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে এইদিন প্রথমে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে।

 মিছিল শেষে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলা শাসক অর্থাৎ জেলার নির্বাচনী আধিকারিকের কক্ষে গিয়ে ডেপুটেশন প্রদান করে। এইদিনের বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন প্রদান কালে উপস্থিত ছিলেন সিআইটিইউ-র রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, জনজাতি নেতৃত্ব রাধা চরণ দেববর্মা সহ অন্যান্যরা। সিপিআইএম নেতৃত্বরা জানান মান্দাই ব্লক ব্যতীত পশ্চিম জেলার আর কোন ব্লকে বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারে নি। হেজামারা ব্লকে বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে গেলে তিপ্রা মথা ও বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা তাদের কাছ থেকে মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। তাই জেলা শাসকের নিকট দাবি জানানো হয়েছে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন পত্র যেন জেলা শাসকের কার্যালয়ের জমা রাখা হয়। তা সম্ভব না হলে বামফ্রন্ট প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে মনোনয়ন পত্র জমা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha