স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৩ সেপ্টেম্বর :আগামী ২৮
শে সেপ্টেম্বর এডিসি ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সুষ্ঠু
শান্তিপূর্ণ ও অবাধ করার লক্ষ্যে বুধবার রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী
একাধিক ব্লকের স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টার পরিদর্শন করলেন। উনার সঙ্গে ছিলেন খোয়াই
জেলার জেলাশাসক রজত পান্থ অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ
আধিকারিক সহ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।
আজ প্রথমেই
রাজ্য নির্বাচন কমিশনার পদ্মবিল ব্লকের স্ট্রং রুম, কাউন্টিং সেন্টার এবং একটি পুলিং
স্টেশন পরিদর্শন করেন। পরে তিনি তুলা শিখর ব্লকের রিটার্নিং অফিসার বিশ্ব দেববর্মা
কে সঙ্গে নিয়ে ভারত সর্দার পাড়া বিদ্যালয়ে তৈরি করা তুলা শিখর ব্লকের স্ট্রং রুম
এবং কাউন্টিং সেন্টার পরিদর্শন করেন। এক সাক্ষাৎকারে রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ
কুমার চক্রবর্তী জানিয়েছেন, নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তিনি
খোয়াই জেলার প্রত্যেকটি ব্লকের নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি গুলো খতিয়ে দেখছেন।
পাশাপাশি তিনি বলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো
বিশেষ গুরুত্ব দিয়ে পরিচালনা করছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান