স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ সেপ্টেম্বর : যাত্রীবাহী অটো গাড়িতে এক যুবতীকে শ্লীলতাহানির
অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে খোয়াই মহিলা থানার পুলিশ। ধৃতরা হলেন প্রণয় দাস,
বিপ্লব দাস ও সুমন শুক্ল বৈদ্য। অভিযোগ, রবিবার বিকেলে পূর্ব রামচন্দ্রঘাট বাজার থেকে
তিন যুবক একটি যাত্রীবাহী অটোগাড়িতে করে খোয়াইয়ের উদ্দেশে রওনা দেন। কিছুটা পথ যাওয়ার
পর এক যুবতী ওই অটো গাড়িতে উঠে।
তখন তিন যুবক এই যুবতীর সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানি
করেন। তারপর ওই যুবতী চেবরী এলাকায় অটোগাড়ি থেকে নেমে পড়েন। তারপর তিনি খোয়াই মহিলা
থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মহিলা থানার পুলিশ মামলা নথিভুক্ত
করে তদন্ত শুরু করে। সোমবার সকালে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান