Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য বর্তমান সরকারের আমলে রাজ্যে ড্রপ আউটের সংখ্যা কমেছে : মুখ্যমন্ত্রী

বর্তমান সরকারের আমলে রাজ্যে ড্রপ আউটের সংখ্যা কমেছে : মুখ্যমন্ত্রী

বর্তমান সরকারের আমলে রাজ্যে ড্রপ আউটের সংখ্যা কমেছে : মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : রবিবার শিক্ষক প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ দপ্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিক্ষকরাই সমাজের প্রকৃত পথপ্রদর্শক। তাঁদের জ্ঞান, নিষ্ঠা, ত্যাগ নিরলস প্রচেষ্টায় গড়ে উঠে আগামী দিনের সুশিক্ষিত সচেতন প্রজন্ম।

জাতি গঠনে তাঁদের অবদান অনস্বীকার্য। মুখ্যমন্ত্রীর বিরোধীদের ইঙ্গিত করে বলেন বিধানসভায় বিরোধী ব্যাঞ্চ দাবি করে বর্তমান সরকারের আমলে ড্রপ আউটের সংখ্যা রাজ্যে বৃদ্ধি পেয়েছে। তখন তথ্য দিয়ে তাদের বলা হয়েছে ২০১৩ সালে পূবর্তন সরকারের আমলে রাজ্যের ড্রপ আউটের সংখ্যা ছিল ২৬ শতাংশ। বর্তমানে তার কমে দাঁড়িয়েছে ১০ শতাংশে। দেখা গেছে প্রাইমারি পর্যায়ে ড্রপ আউটের সংখ্যা অনেক কম। এই পরিসংখ্যান আগামী দিন শূন্যে নামিয়ে আনার জন্য সরকার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী আরও বলেন যাদের মধ্যে জ্ঞান থাকবে তাদের কাছে দেশ থাকবে। ঈশ্বর মানুষকে সব দিয়েছে। শুধু এগুলি প্রকাশ করতে হবে।

পুরনো ইতিহাস সম্পর্কে অবগত থাকতে হবে। এর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়া জাতীয় শিক্ষানীতি এনেছেন। রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের নয়া জাতীয় শিক্ষা নীতি সঠিকভাবে কার্যকর করতে হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, সৃজনশীল আত্মনির্ভর করে তুলতে ছাত্রছাত্রীদের সঠিকভাবে পাঠদান করতে হবে। মন দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা করাতে হবে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার। আগামী দিন তাদের স্বনির্ভর হওয়ার জন্য মানসিকতা গড়ে তুলতে হবে। তাহলে আগামী দিন যখন এই ছাত্র-ছাত্রীদের হাতে দেশ যাবে তখন দেশ আরো বেশি শক্তিশালী হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha