Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে বিজেপি এবং মথাকে হাসির খোরাক বানালেন প্রভাত চৌধুরী

মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে বিজেপি এবং মথাকে হাসির খোরাক বানালেন প্রভাত চৌধুরী

মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে বিজেপি এবং মথাকে হাসির খোরাক বানালেন প্রভাত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মিছিল করে সাতচাঁদ ব্লকে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা। শুক্রবার সাতচাঁদ ব্লক কার্যালয়ে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদিন সাতচাঁদ ব্লকের অধীনে মোট ১৫ টি এডিসি ভিলেজের ১১১ টি আসন রয়েছে। এর মধ্যে এদিন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীদের পক্ষ থেকে মোট ১০১ টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বাকি আসনগুলিতেও প্রার্থীরা আগামী কয়েক দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব কৃষ্ণা রক্ষিত, শংকর প্রসাদ দত্ত, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, অরুণ ত্রিপুরা, বিপ্লব সান্যাল, গৌতম ভৌমিক, বারজুং কুমার ত্রিপুরা-সহ দলের অন্যান্য নেতৃত্ব কর্মী-সমর্থকরা। প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী বলেন, তিপরা মথার দুর্নীতি এবং তাদের স্বজন-পোষণের যোগ্য জবাব দেওয়ার জন্য আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুত হয়ে আছে জনগণ। তিনি আরো বলেন, সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করার দিনক্ষণ। অথচ চার তারিখেও বিজেপি এবং তিপরা মথা প্রার্থী মনোনীত করতে পারেনি। আসন্ন নির্বাচনে সাত চাঁদ ব্লকের অন্তর্গত ১৫ টি আসনের প্রার্থী জনগণের বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিনের মিছিল মনোনয়ন জমাকে কেন্দ্র করে সাতচাঁদ ব্লক এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha