Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে দিল্লিতে কাটল জোটের জট, রাজ্যে মনোনয়নপত্র দাখিলে এগিয়ে মথা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে দিল্লিতে কাটল জোটের জট, রাজ্যে মনোনয়নপত্র দাখিলে এগিয়ে মথা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে দিল্লিতে কাটল জোটের জট, রাজ্যে মনোনয়নপত্র দাখিলে এগিয়ে মথা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : এদিকে শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ - সাথে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা এবং তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। ভিলেজ কমিটির নির্বাচনে দুই দলের জোট নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সংবিধানের ষষ্ঠ তপশিলী আইন মোতাবেক দেওয়া হবে ভূমির অধিকার প্রদান। কিন্তু নির্বাচনে জাতি জনজাতি সম্প্রতি অক্ষুন্ন রাখতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তারপরই ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপি- তিপ্রামথা জোটে সম্ভাবনা প্রবল হয়। আরো সূত্রের খবর দিল্লি থেকে ফিরে শনিবার দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী গোটা বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি- উত্তর-পূর্বাঞ্চলের ইনচার্জ সম্বিত পাত্রা। এদিকে ভিলেজ কমিটির নির্বাচন ঘোষণা হওয়ার পর সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়া। শুক্রবার চতুর্থ দিন মনোনয়ন পত্র জমা দেওয়ার। সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা সহ সার্বিকভাবে বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন। তিনি জানান ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ চলছে।

  সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। সেপ্টেম্বর পর্যন্ত তিপ্রা মথা পার্টি ৪২২ টি আসনের জন্য মনোনয়ন পত্র দিয়েছে। সিপিআইএম ৩৪০ টি এবং অন্যান্য দল একটি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছে। সেপ্টেম্বর মনোনয়ন পত্র স্ক্রুটিনি করা হবে। ১১ সেপ্টেম্বর বিকাল টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। ১১ সেপ্টেম্বর চূড়ান্ত হয়ে যাবে কতজন প্রার্থী থাকবে। তারপর ব্যালট পেপার ছাপা হবে সরকারি ছাপা খানায়। ভোট কর্মীদের প্রথম পর্যায়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha