Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য বিশালগড় ব্লকে চুরি, গ্রেপ্তার এক

বিশালগড় ব্লকে চুরি, গ্রেপ্তার এক

বিশালগড় ব্লকে চুরি, গ্রেপ্তার এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না রাজ্যের সরকারি অফিসও। মানুষের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি কার্যালয়ে থাবা বসিয়ে চলছে তারা। গত সেপ্টেম্বর রাতে বিশালগড় ব্লকে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটে। দুইদিন ধরে ব্লক বন্ধ থাকার ফলে কারোর নজরে আসেনি। শুক্রবার ব্লকের সিসিটিভি ক্যামেরায় দেখে চোর সনাক্ত করেন।

চোরেরা এসি তামার পাইপ এবং বাথরুমে থাকার ট্যাব চুরি করে নিয়ে যায়। শুক্রবার সকালে বিশালগড় অফিসটিলা বাজারে বিশালগড় ব্লকের কর্মচারীরা দেখতে পান সিসি টিভির ক্যামেরায় যে ছেলেটা ফুটেজ ধরা পড়েছে। তার নাম সুব্রত সাহা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় থানায় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে এসে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ধৃত সুব্রত সাহার বাড়ি সিধাই পঞ্চবটি এলাকায় বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha