Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের সমাগম শহরের মন্দিরগুলিতে

কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের সমাগম শহরের মন্দিরগুলিতে

কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের সমাগম শহরের মন্দিরগুলিতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি উপলক্ষে উদযাপিত হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে মাতা দেবকী পিতা বাসুদেবের কোলে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। প্রতি বছর বিশ্বজুড়ে কোটি কোটি সনাতন ধর্মাবলম্বী অত্যন্ত ভক্তি, উৎসাহ আনন্দের সাথে এই উৎসব পালন করেন। শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী উৎসব সারা রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।

 আগরতলা শ্রীচৈতন্য গৌড়ীয় মাঠ, জগন্নাথ বাড়ি ইসকন মন্দিরে সকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। রাত বারোটায় ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক। এদিকে পূর্বাশা প্রাঙ্গণে ইসকনের উদ্যোগে শুরু হয়ে গেছে জন্মাষ্টমী উৎসব। সকাল থেকেই দর্শণার্থীদের উপচে পড়া ভিড়। সেই সঙ্গে হরিনাম সংকীর্তন জাগযজ্ঞ হয়। একইভাবে রাত্রিতে অনুষ্ঠিত হয় অভিষেক। আশ্রম চৌমুনীর হরে কৃষ্ণ মন্দিরেও অনুরূপভাবে জন্মাষ্টমী উৎসব পালনের বর্ণময় আয়োজন করা হয়। কৃষ্ণ মন্দির সহ রাজ্য রাজধানীর বিভিন্ন মন্দিরের আশ্রমে যথাযোগ্য মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী মহোৎসব সাড়ম্বরে পালিত হয়। এদিকে বিভিন্ন মন্দির প্রাঙ্গনে ছোটখাটো মেলার আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল উপচে পড়া।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha