Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য জলাশয় সংস্কারের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র

জলাশয় সংস্কারের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র

জলাশয় সংস্কারের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : শুক্রবার আগরতলা পৌর নিগমের ১৮ নং ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি এলাকায় একটি জলাশয় সংস্কারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। শুক্রবারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।

তাছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, পুকুর সংস্কার করা হলে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে, অন্যদিকে বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজে এটি ব্যবহার করা সম্ভব হবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবগুলো পুকুরকে সরকার করার কাজ হাতে নেওয়া হয়েছে। মেয়র আরো বলেন, শহরে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে।

শহরবাসী সাময়িক কিছু সমস্যা হলেও স্থায়ী কাজ হচ্ছে। যেসব দুর্ভোগ শহরবাসী বিগত দিনের ছিল সেগুলি সমাধান হবে আগামী দিনে। পাশাপাশি দুর্গাপূজার আগে বিভিন্ন রাস্তাঘাট সংস্কার সম্পূর্ণ হয়ে যাবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha