Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি

থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি

থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : পূর্ব আগরতলা থানার নাকের ডগায় অভিষেক সাহার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল। মঙ্গলবার গভীর রাতে এই চুরির ঘটনা সংগঠিত করে চোরেরা। অভিষেক সাহার স্ত্রী জানান মঙ্গলবার রাতে ওনারা যখন ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই সময় এক চোরেরা ওনাদের ঘরের বাইরে থেকে দরজা লক করে দেয়। যাতে করে কেউ ঘর থেকে বের হতে না পারে।

 তারপর চোর ঘরের সিরি দিয়ে ঘরের ছাদে উঠে এবং এসি মেসিনের গ্যাসের পাইপ সহ ছোট ছোট আরও অনেক কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে ওনার কাকা শ্বশুর এই চুরির ঘটনা প্রথমে প্রত্যক্ষ করে তাদেরকে জানায়। তারপর ওনাদের বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান একজন চোর একটি ব্যাগ হাতে নিয়ে রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি আরও জানান কিছুদিন পূর্বে ওনার স্বামীর বড় ভাইয়ের ঘরে চুরি হয়েছিল। সেই চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ চোরকে আটক করেছে। এই ভাবে বারে বারে চুরির ঘটনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে প্রশাসনের নিকট দাবি জানান উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha