Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য বড়মুড়ায় দুর্ঘটনায় আহত তিন

বড়মুড়ায় দুর্ঘটনায় আহত তিন

বড়মুড়ায় দুর্ঘটনায় আহত তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট : সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। ঘটনা তেলিয়ামুড়া বড়মুড়া পাহাড়ের আসাম-আগরতলা জাতীয় সড়কের বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায়। জানা গেছে, শনিবার সকালে আগরতলার দিক থেকে একাধিক যাত্রী নিয়ে একটি মারুতি গাড়ি তেলিয়ামুড়ার দিকে আসছিল। বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রিপারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মারুতি গাড়িতে থাকা তিনজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন দুই মহিলা, যারা কল্যাণপুরে শিক্ষা দপ্তরের কর্মী হিসেবে নিযুক্ত বলে জানা গেছে। এছাড়াও গুরুতর আহত হন নির্মল চন্দ্র দাস। বয়স ৬২ বছর।দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহতদের উদ্ধার করে দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অল্পবিস্তর আহত দুই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। তবে নির্মল চন্দ্র দাসের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করা হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক জানান, পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছানোর পর প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য নির্মল চন্দ্র দাসকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হতে পারে। সাতসকালে জাতীয় সড়কে এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha