স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৫ আগস্ট :২৭ আগস্ট থেকে
বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। গত কয়েক মাসে লাগাতার আন্দোলন চলছে অঙ্গনওয়াড়ি
কর্মী সহায়িকাদের। বিভিন্ন সময় দপ্তরের অভিকর্তার কাছে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন
প্রদান করছেন। গত কয়েকদিন আগে তারা জিবি হাসপাতালের রাস্তা অবরোধ করে আন্দোলন করেছেন।
সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে মিথ্যা ভাষণের অভিযোগ
পর্যন্ত তুলেছেন তারা।
অবশেষে চাপে
পড়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে বৈঠকে বসলেন মন্ত্রী
টিংকু রায়। এদিন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিডিপিও
এবং সুপারভাইজারদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এদিনের বৈঠক থেকে মন্ত্রী অঙ্গনওয়াড়ি
কর্মী সহায়িকাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। কোন অবস্থাতেই রাজ্যের পুষ্টি প্রকল্প
নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। দাবি দেওয়া থাকতেই পারে কর্মীদের। এর জন্য অঙ্গনওয়াড়ি
সেন্টার বন্ধ রেখে আন্দোলন করবে সেটা কোন অবস্থাতেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযোগ
যদি আসে তাহলে আধিকারিকদের কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি
জানান কিভাবে তাদের দাবি-দাওয়া গুলি নিয়ে সরকার আরো বেশি আন্তরিক হতে পারে সেই বিষয়ে
এদিনের বৈঠকে আলোচনা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান