স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ আগস্ট : আগরতলা শহরে চুরির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। পুলিশকে ঘুমে রেখে বাড়ছে চুরির ঘটনা। এমনকি স্বাধীনতা দিবস ঘিরে যখন গোটা শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা তখনই ঘটলো আরো এক চুরির ঘটনা। শনিবার রাতে রাজধানীর পূর্ব থানার অন্তর্গত কল্যাণী এলাকার জয়ন্তী দেবনাথের বাড়িতে প্রবেশ করে ভাড়াটিয়া লিটন দেবনাথ দেখতে পান বাড়িতে চুরি হয়েছে।
বাড়ির
মালিক জয়ন্তী দেবনাথ বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়ির লিটন দেবনাথ সিধান মোহনপুর নিজ বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগকে
কাজে লাগিয়ে চোরেরা থাবা বসায়। শনিবার রাত আটটা নাগাদ বাড়ি ভাড়াটিয়া লিটন গেটের তালা খুলে দেখতে পান তার ঘরের দরজার তালা এবং মালিকের ঘরের দরজার তালা ভাঙ্গা। নিজ ঘরে প্রবেশ করে দেখেন স্বর্ণালংকার সহ নগদ আট
হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে একটি অভিযোগ হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে এই ঘটনায় চাঞ্চল্য
সৃষ্টি হয়েছে এলাকায়। খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে জালে তুলতে পারেনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান