স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ আগস্ট : রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ছেলেমেয়েদের প্রকৃত মানুষ করার জন্য প্রদান কারিগর হলেন তার মা। এই শিক্ষায় দুর্বলতা থাকলে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং প্রফেসর হওয়া যায়, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না। তিনি আরো বলেন, বর্তমানে কিছু মা-বাবা আত্মকেন্দ্রিক হয়ে উঠেছেন।
অনেক
মা বাবা ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে খবর রাখেন না কতটা দেখভাল
হচ্ছে তাদের সন্তানের। তিনি আরো বলেন প্রত্যেক ছেলে মেয়েদের শেখানো প্রয়োজন যে তারা যেন
মানুষের পাশে দাঁড়ায়। সঠিকভাবে ছেলেমেয়েদের ঘরে তুলতে না পারলে ভবিষ্যতে
সমস্যায় পড়তে হবে। বর্তমান ব্যবস্থাপনা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন বর্তমান ব্যবস্থাপনা পুরোপুরি উল্টোদিকে চলছে। প্রকৃত অর্থে স্বাধীনতার যে লক্ষ্য ছিল
সেটা ৮০ বছরেও পূরণ
হয়নি। দেশ থেকে বেকারি এবং দারিদ্রতা মুক্ত করা সম্ভব হয়নি। এর জন্য আগামী
দিন সংগ্রাম গড়ে তুলতে হবে। নাহলে প্রকৃত স্বাধীনতা আসবে না বলে অভিমত
ব্যক্ত করেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ড. বুধারায় দেববর্মা-সহ অন্যান্য বিশিষ্ট
ব্যক্তিরা। এদিন অনুষ্ঠানে রাজ্যের ৯৩ জন দুঃস্থ
ও মেধাবী ছাত্রছাত্রীর হাতে নগদ ৭ হাজার টাকা
করে আর্থিক সহায়তার পাশাপাশি বই তুলে দেওয়া
হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া
হয়েছে বলে জানা যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান