স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুলাই : দুই ভাইয়ের বিবাদ ঘিরে শেষ পর্যন্ত ভাঙলো বসত ঘর। আগরতলা পৌর নিগমের টাস্কফোর্স বুধবার সকালে মঠ চৌমুহনী স্থিত প্রাক্তন প্রধান শিক্ষক দীপক কুমার পালের ঘরটি ভেঙে দেয়। দীপক পালের পরিবার সূত্রে জানা যায়, দীপক পালের ছোট ভাই চয়ন পাল তাদের রাস্তা দখল করে ঘর তুলতে চেয়েছিলেন। এতে বাঁধা হয়ে দাঁড়ান দীপক পাল। তারপরেই শুরু হয় পারিবারিক ঝামেলা
। উচ্চ আদালতে বিষয়টি জানিয়ে স্থগিত করা হয়েছিল। কিন্তু তারপরও ঘর ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনার সূত্রপাত, ২০২০-২১ সালে চয়ন পাল বিষয়টি আগরতলা পুর নিগমের পূর্ব জোনালে জানানোর পর দেখা যায় দীপক পালের ঘর বেআইনিভাবে গড়ে তোলা হয়েছে বলে প্রকাশ্যে আসে। তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীপক পালের ঘর ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু ঘর না ভাঙ্গার কারণে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত জল গড়ায়। তখন উচ্চ আদালত নিগমের সিদ্ধার্থের সমর্থন করে। তারপর দীপক পালের ঘর ভেঙে দেয় টাস্কফোর্স। বুধবার সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে গেলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ বাড়ির মালিকের দিকে।

