Friday, September 25, 2026
বাড়ি রাজ্য মাটির দেওয়াল ভেঙ্গে পড়ে মৃত্যু একজনের

মাটির দেওয়াল ভেঙ্গে পড়ে মৃত্যু একজনের

মাটির দেওয়াল ভেঙ্গে পড়ে মৃত্যু একজনের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ সেপ্টেম্বর ; মাটির দেওয়াল ভেঙ্গে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু এক ব্যক্তির। শুক্রবার সাত সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে খোয়াইয়ের অজগর টিলা গ্রামে। মৃত ব্যক্তির নাম সুনীল দেবনাথ। বয়স ৫০।

ঘটনার পর আহত ব্যক্তিকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার বিবরণে জানা যায়, গত কয়েকদিন ধরে একটি পরিত্যক্ত মাটির ঘর ভাঙ্গার কাজ করছিলেন। তখষ হঠাৎ একটি মাটির দেওয়াল তার উপর পড়ে যায়।

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha