Friday, September 25, 2026
বাড়ি রাজ্য গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন লুট

গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন লুট

গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন লুট

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ সেপ্টেম্বর ; মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন লুট করার অভিযোগ। ঘটনা সোনামুড়া থানাধীন মতিনগর এলাকায়। অভিযোগকারী মহিলা মন্টি সরকার বলেন, রাতে খাওয়া-দাওয়া শেষ করে তিনি ঘুমিয়ে পড়ার পর এলাকার যুবক লিটন দাস ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ ১৩ হাজার টাকা এবং একটি স্মার্টফোন নিয়ে যায়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। মন্টি সরকার জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে কাজের সূত্রে সৌদি আরবে রয়েছেন।

তিনি তার বৃদ্ধ মায়ের সঙ্গে মতিনগর এলাকায় থাকেন। এই নির্জনতার সুযোগ নিয়েই ওই যুবক ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ। ঘটনার পর সোনামুড়া থানায় লিটন দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারী। তিনি আরো জানান, অভিযুক্ত লিটনের বিরুদ্ধে আরও একাধিক চুরির অভিযোগ রয়েছে। তার কারণে আতঙ্কগ্রস্ত অসহায় মহিলা। তবে এই ঘটনার আবারো প্রশ্ন তুলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে পৌঁছেছে?

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha