বাড়িরাজ্যরাম মন্দিরের দানবাক্সের টাকা দুর্নীতি নিয়ে সরব হলো কংগ্রেস

রাম মন্দিরের দানবাক্সের টাকা দুর্নীতি নিয়ে সরব হলো কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুন :অযোধ্যায় রাম মন্দিরের দুর্নীতি নিয়ে সরব হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সুদীপ রায় বর্মণ জানান রাম মন্দির নির্মাণের শুরু থেকে একের পর এক দুর্নীতি হয়ে আসছে। অবশেষে রাম মন্দিরের বড়সড় আর্থিক দুর্নীতির বিষয় সামনে এসেছে। ৫ জুন অখিলেস যাদব অভিযোগ উত্থাপন করেছিলেন যে রাম মন্দিরে বড়সড় আর্থিক দুর্নীতি হচ্ছে। তিনি এই আর্থিক দুর্নীতির বিষয়টি তদন্ত করে দেখার জন্য উত্তর প্রদেশ সরকারের নিকট দাবি জানান।

 কিন্তু কেউ তাতে কর্ণপাত করে নি। অবশেষে অখিলেস যাদবের অভিযোগের ২১ দিন পর অর্থাৎ ২৬ জুন রাম মন্দির ট্রাস্টের এক সদস্য থানায় মামলা দায়ের করেন। ২১ দিন সুযোগ দেওয়া হয়েছে রাম মন্দিরে চুরি ও ডাকাতির ঘটনার সাথে যুক্তদের পালিয়ে যাওয়ার জন। মামলা দায়ের করার পর কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তারপর রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান চম্পদ রায় পদত্যাগ করেন। এই মামলার তদন্তের জন্য সিটকে দায়িত্ব দেওয়া হয়। সিটকে নির্দেশ দেওয়া হয় তদন্ত রিপোর্ট অতিরিক্ত মুখ্য সচিবের নিকট জমা দেওয়ার জন্য। অথচ অতিরিক্ত মুখ্য সচিব নিজেও রাম মন্দির ট্রাস্টের চেয়ারমান। ২৯ জুন সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সুপ্রিমকোর্টে এই জনস্বার্থ মামলার শুনানিতে বিচারক জানিয়ে দেয় সুপ্রিমকোর্ট এই মামলা শুনবে।

তবে জরুরি ভিত্তিতে নয়। সুদীপ রায় বর্মণ এইদিন দাবি জানান রাম মন্দির আর্থিক দুর্নীতির তদন্ত সুপ্রিমকোর্টের নজরদারিতে করা হোক। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। ভেঙ্গে দেওয়া হোক রাম মন্দির ট্রাস্ট। বিধায়ক সুদীপ রায় বর্মণ আরও জানান বিগত ৪০ দিনে রাম মন্দিরে প্রায় ৭০ বার চুরি হয়েছে। সুদীপ রায় বর্মণ এইদিন আরও বলেন রাম মন্দিরের শুরু থেকে দুর্নীতি হয়েছে। ২ কোটি টাকা দিয়ে জায়গা ক্রয় করে রাম মন্দির ট্রাস্টের কাছে সেই জায়গা বিক্রয় করা হয়েছে ২৮ কোটি, ৩২ কোটি টাকা মূল্যে। অন্যদিকে আশীষ কুমার সাহা অভিযোগ করেন, ত্রিপুরা সুন্দরী মন্দিরের নির্মাণ কাজেও অনিয়ম হয়েছে। তাঁর দাবি, বিজেপি সরকার ধর্মের নামে দুর্নীতি করছে এবং বিষয়টি নিয়ে রাজ্যবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, এই ইস্যুতে কংগ্রেস রাজ্যজুড়ে আন্দোলনে নামবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য