বাড়িরাজ্যপাষন্ড পিতার হাতে খুন তার দুই সন্তান

পাষন্ড পিতার হাতে খুন তার দুই সন্তান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুন :গন্ডাছড়ার কানান্তা পাড়া উল্টাছড়া ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে এক পাষন্ড পিতা তার নিজের দুই শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ। নিহতদের মধ্যে রয়েছে ১৩ বছর বয়সী কন্যা রীচিকা ব্রু এবং চার বছর বয়সী শিশুপুত্র পৃসমাইহা ব্রু। অভিযুক্ত পিতার নাম লালচুয়ান মাউমা। বয়স ৩৬।

 ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক ও গন্ডাছড়া থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাঠি দিয়ে আঘাত করে খুন করেছে পাষণ্ড পিতা। জিজ্ঞাসাবাদে গোটা বিষয় সামনে আসবে বলে মনে করছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য