স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুন :নির্বাচন যখন ঘাড়ে শ্বাস ফেলছে তখন আগরতলা পুর নিগমের কাউন্সিলরদের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ করতে শুরু করেছে। উন্নয়নের আদ্ধশ্রাদ্ধ করে চলেছেন তারা। বিভিন্ন ওয়ার্ড এলাকায় রাস্তা সংস্কারের অভাবে ভুগছে মানুষ। আবার বহু এলাকায় নিকাশি ব্যবস্থা নেই। পুর নির্বাচন যতই এগিয়ে আসছে এই অভিযোগ গুলি সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করছে। আগরতলা পুর নিগমের ২৭ নং ওয়ার্ড এলাকার ৫৮ নং বুথের আড়ালিয়া ঘোষপাড়া এলাকার একটি রাস্তা সংস্কারের অভাবে পাশাপাশি নিকাশি ব্যবস্থার জন্যও ভুগছে। রাস্তাটি ইটের সলিং। যাতায়াতের জন্য মাত্র দুই হাত প্রসস্থ রাস্তা।
দিন রাত ২৪ ঘন্টা এই রাস্তা দিয়ে চলাচল করছে এলাকার বারোটি পরিবার। রাস্তাটি এতটাই পিচ্ছিল যে কোন সময় দুর্ঘটনায় করতে পারে স্থানীয়রা। চলাচলের কোন উপক্রম নেই। বহুবার স্থানীয় কাউন্সিলর সুভাষ ভৌমিক সহ এলাকার বিধায়ককে অবগত অন্য কাজের কাজ কিছুই হচ্ছে না। শুধুমাত্র আশ্বাস দিয়ে চলেছে ২০১৮ সালের নির্বাচনের আগে থেকে। প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তা সংস্কার এবং নিকাশি ব্যবস্থার যদি উদ্যোগ নেওয়া হতো তাহলে এলাকাবাসীর সন্তুষ্ট হতো।
এলাকাবাসী আরো জানায়, যদি রাস্তাটি সংস্কার না করে তাহলে সাফ জানিয়ে দিলে পরে এলাকার জনপ্রতিনিধি। বহুবার মন্ডলে গিয়ে পর্যন্ত জানিয়ে এসেছে। কিন্তু কারোর কোন উদ্যোগ নেই। সবসময়ই এলাকার ১২ পরিবার উন্নয়ন বঞ্চিত। পানীয় জলের সুযোগ সুবিধা পর্যন্ত তাদের মিলছে না। এমনটাই ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসী। তবে সবকিছু ঠিক থাকলে চলতি বছরই অনুষ্ঠিত হবে পুর নির্বাচন। এর আগে দিকে দিকে কাউন্সিলারদের কাজ না করার অভিযোগ করতে শুরু করেছে। জনগণের অর্থে গত পাঁচ বছর তারা ভোগ-বিলাস করেছেন। না হলে নিগমের প্রদান করা এত অর্থ কারা গিলে খেয়েছে সেটা প্রশ্ন উঠাই স্বাভাবিক জনগণের মধ্যে। এমনটাই আলোচনা সচেতন নাগরিক মহলে।

