বাড়িরাজ্যরাজ্যে ড্রাগসের নেশার আসক্তি বৃদ্ধি পাচ্ছে, এই নিয়ে সরকার চিন্তিত : মুখ্যমন্ত্রী

রাজ্যে ড্রাগসের নেশার আসক্তি বৃদ্ধি পাচ্ছে, এই নিয়ে সরকার চিন্তিত : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ জুন : ত্রিপুরা রাজ্যে ড্রাগসের নেশার আসক্তি বৃদ্ধি পাচ্ছে। এই নিয়ে সরকার চিন্তিত। খেলাধুলার সাথে যুক্ত হলে ড্রাগসের নেশা থেকে মুক্ত থাকা যায়। রাজধানীর এন.এস.আর.সি.সি-র বাস্কেট বল কোর্টে রাজ্যভিত্তিক ৩৭ তম সিনিয়র পুরুষ,  ৩৪ তম সিনিয়র  মহিলা এবং নবম অনূর্ধ্ব-১৭ যুব বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ত্রিপুরা রাজ্যে ক্রীড়া ক্ষেত্রের ব্যাপক উন্নতি হয়েছে।

আগে ত্রিপুরা রাজ্যে খেলাধুলার তেমন কোন পরিকাঠামো ছিল না। বর্তমানে রাজ্যে খেলাধুলার পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। খেলাধুলার চাইতে বড় নেশা আর কিছু হতে পারে না। কিন্তু বর্তমানে বিশেষ করে ত্রিপুরা রাজ্যে ড্রাগসের নেশার আসক্তি বৃদ্ধি পাচ্ছে। এই নিয়ে সরকার চিন্তিত। খেলাধুলার সাথে যুক্ত হলে ড্রাগসের নেশা থেকে মুক্ত থাকা যায়। মুখ্যমন্ত্রী অভিভাবকদের প্রতি আহ্বান জানান ছেলে মেয়েদের খেলাধুলার দিকে ধাবিত করার জন্য। খেলা ধুলার সাথে যুক্ত থাকলে শরীর সুস্থ থাকে। যদিও অভিভাকরা বিষয়টি অনুধাবন করে বর্তমানে ছেলে মেয়েদের খেলা ধুলার দিকে ধাবিত করছে। খেলাধুলা করলে মন সংযোগ বৃদ্ধি পায়।

একজন খেলোয়াড়কে দূর থেকে দেখলে বুঝা যায়। বহু মেধাবি ছেলে মেয়েকে দেখা যায় তারা সামাজিক কাজের সাথে নিজেদের যুক্ত করতে পারে না। কিন্তু একজন খেলোয়াড় যে কোন কাজে উৎসাহিত হয়। খেলাধুলার অনেক কৌশল রয়েছে। আর এই কৌশল অনেকের অজানা। খেলা ধুলা একটা পেশা হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন খেলা ধুলার মাধ্যমে অনেকে বর্তমানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। খেলা ধুলায় সাফল্য পেতে গেলে একাগ্রতার সাথে নিয়মিত অনুশীলন করতে হয়। অনেকে মনে করে খেলা ধুলা করলে পড়ালেখার প্রয়োজন নেই। বাস্তবে খেলা ধুলার পাশাপাশি পড়ালেখাও করতে হবে। তাহলেই নিজেকে তৈরি করা যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, এিপুরা রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, রাজ্য বাস্কেট বল এসোসিয়েশনের সচিব সমীর দাস সহ অন্যান্যরা। উল্লেখ্য পশ্চিম জেলা বাস্কেট বল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য বাস্কেট বল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রাজ্য ভিওিক  প্রতিযোগিতার আয়োজন করেছে। অনুর্ধ ১৭ বালক বিভাগে ৭ টি দল,  সিনিয়র মহিলা এবং  পুরুষ  বিভাগে ৯ টি দল প্রতিজগিতায় অংশগ্রহণ করেছে। ৩ দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য