স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুন : ১২ তম আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা যোগা এসোসিয়েশন এবং জাতীয় আয়ুষ মিশন ও এিপুরা এবং ভারতীয় রেড ক্রস সোসাইটির যৌথ সহযোগিতায় শনিবার এক শোভাযাত্রার আয়োজন করা হয় রাজধানীতে। শোভাযাত্রাটি রেড ক্রস ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন পশ্চিম এিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, এিপুরা যোগা এসোসিয়েশনের সচিব দিব্যেন্দু দও সহ অন্যান্যরা। পশ্চিম এিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের শোভাযাত্রার বিষয়ে বিস্তারিত জানান।

