Tuesday, August 4, 2026
বাড়ি রাজ্য বিনা চিকিৎসায় জিবি হাসপাতাল থেকে ফিরতে হলেও রোগীকে, অভাব্য আচরণ পুলিশ এবং চিকিৎসকের

বিনা চিকিৎসায় জিবি হাসপাতাল থেকে ফিরতে হলেও রোগীকে, অভাব্য আচরণ পুলিশ এবং চিকিৎসকের

বিনা চিকিৎসায় জিবি হাসপাতাল থেকে ফিরতে হলেও রোগীকে, অভাব্য আচরণ পুলিশ এবং চিকিৎসকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট: চিকিৎসকের কারণে জিবি হাসপাতাল থেকে পরিষেবা না পেয়ে বাড়ি ফিরতে হলো এক রোগীকে। এই অভিযোগ জিবি হাসপাতালের জরুরী বিভাগের এক সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। রোগীর নাম আব্দুল হোসেন। অভিযোগ, ধর্মনগর থেকে এসেছেন জিবি হাসপাতালে। তার দাঁতের মাড়ি ফোলা। হাসপাতালের জরুরী বিভাগে এসে চিকিৎসককে দাদা বলে সম্বোধন করেছেন।

তাই বলে চিকিৎসক সরাসরি বলে দিলেন তার চিকিৎসা করবেন না। সঙ্গে থাকা এক পুলিশ কর্মী আবদুল হোসেনকে বলে চিকিৎসকের পায়ে ধরে ক্ষমা চেয়ে স্যার বলার জন্য। কিন্তু পরবর্তী সময় চিকিৎসক এবং পুলিশকর্মী সংবাদ মাধ্যমের কর্মীদের চাপে পড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হাসপাতালের জরুরী বিভাগের কতিপয় চিকিৎসকদের এই ধরনের দাম্ভিকতা দীর্ঘদিনের। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ রোগী এবং রোগীর পরিবারের লোকজন।

 বিভিন্ন সময় বিনা চিকিৎসা হাসপাতাল থেকে বাড়ি ফিরতে হয় রোগীর। এই ধরনের চরম নৈরাজ্যের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেই মেডিকেল সুপারের। এদিনের ঘটনা প্রশ্ন তুলে একজন চিকিৎসককে দাদা কেন বলা যাবে না? দাদা বলে ডাক দেওয়া যথার্থ সম্মানের। অন্ততপক্ষে চিকিৎসকের সাধারণ মূল্যবোধ থাকা প্রয়োজন। কারণ মানুষ অত্যন্ত অসহায় হয়ে জিবি হাসপাতালে পরিষেবা নিতে আসে। কিন্তু এই ধরনের আচরণ রোগীদের সঙ্গে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংবাদ প্রকাশ হওয়ার পর দপ্তরের আধিকারিকদের ঘুম ভাঙ্গে কিনা সেটাই এখন দেখার বিষয়। প্রত্যক্ষদর্শী রোগীদের পক্ষ থেকে দাবি উঠেছে তদন্ত করার জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha