Tuesday, August 4, 2026
বাড়ি রাজ্য চাকুরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বিভ্রান্ত না হতে আহবান মুখ্যমন্ত্রীর

চাকুরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বিভ্রান্ত না হতে আহবান মুখ্যমন্ত্রীর

চাকুরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বিভ্রান্ত না হতে আহবান মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকুরী প্রত্যাশীরা যেন বিভ্রান্ত না হয় তার জন্য আহবান করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সম্প্রতি টি আর বি টি কার্যালয়ে গিয়ে শিক্ষামন্ত্রীর পদ নিয়ে আঙ্গুল তুলেছেন টেট ওয়ান এবং টেট টু - চাকরি প্রত্যাশা। তাদের দাবি অবিলম্বে শূন্য পদ পূরণ করা হোক। না হলে তাদের আন্দোলন চলবে। তাই মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে বলেন, টেট যোগ্যতার পরীক্ষা।

 বিগত দিনে মামলা থাকার পরেও চাকরি দেওয়া হয়েছে। প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া হচ্ছে, আবার চাকুরি দেওয়া হচ্ছে। শূন্য পদের সঙ্গে আর্থিক সমতা রেখে সরকার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছেন। এটা নিয়ে কেউ বিভ্রান্ত না হতে আহ্বান করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগের দাবিতে এভাবে সরকারি কার্যালয় ঘেরাও করা এবং মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা ট্রেডিশন হয়ে গেছে। এতে করে গলদগম সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha