বাড়িরাজ্যপরকীয়া ঘিরে লঙ্কাকান্ড বাধারঘাটে, দুই মহিলাকে মারধর এবং ভাঙচুর একাধিক গাড়ি, বাইক,...

পরকীয়া ঘিরে লঙ্কাকান্ড বাধারঘাটে, দুই মহিলাকে মারধর এবং ভাঙচুর একাধিক গাড়ি, বাইক, অভিযোগের আঙ্গুল মণ্ডলের দিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুন : পরকীয়া সমাজের অভিশাপ হলেও আইন হাতে তুলে নেওয়ার জন্য সুশাসন জামানার মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়নি। সমস্যা থাকলে সমাধানের জন্য আইনের দারস্থ হওয়ার সুযোগ রয়েছে সকলের। কিন্তু, এক পরকীয়ার ঘটনা ঘিরে বাধারঘাট মন্ডলের গুন্ডামিতে আহত ৪-৫ জন। শুক্রবার রাতে রাজধানীর বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, পার্থ চৌধুরীর নামে স্বাস্থ্য দপ্তরের এক বিবাহিত পুরুষের সঙ্গে পরকীয়া জড়িত পড়েন বাধারঘাট এলাকার এক মহিলা। শুক্রবার অফিস থেকে ফেরার সময় পরস্ত্রীকে বাইক দিয়ে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যান পার্থ বাবু। তারপর কিছুক্ষণ পরই বাধারঘাট মন্ডল থেকে এসেছে বলে দাবি করে মহিলার বাড়িতে প্রবেশ করে ৪০ থেকে ৪৫ জন উন্মাদ যুবক। তারপর শুরু হয় তাদের গুন্ডামি। মহিলাকে এবং মহিলার মাকে বেধড়ক মারধর করে তাদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। খবর পেয়ে মহিলার আত্মীয়-পরিজন বাড়িতে ছুটে আসলে তাদেরও মারধর করে মন্ডলের যুবকরা বলে অভিযোগ। এবং বাড়িতে থাকা একাধিক বাইক গাড়ি ভেঙে চুরমাচুর করে রাস্তার ড্রেনে ফেলে দেয়।

 গোটা ঘটনা সংঘটিত হয়েছে আমতলী থানার পুলিশের সামনে বলে অভিযোগ মহিলার। মহিলা বর্তমানে স্বাস্থ্য দপ্তরের কর্মী। তিনি আরো অভিযোগ করে বলেন, আমতলী থানার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথের সামনেই গোটা ঘটনা সংঘটিত হয়েছে। তাদের মারধরও করেছে। অথচ, পুলিশ একবারের জন্য বাধা দেয়নি। বরং অশ্লীল ভাষায় মহিলাকে গালিগালাজ করে গেছে বলে অভিযোগ। তিনি আরো অভিযোগ করেন, এই ঘটনা সংগঠিত হয়েছে পার্থ বাবুর স্ত্রী এবং স্ত্রীর এক বান্ধবীর নেতৃত্বে। তারা পুলিশ সঙ্গে করে নিয়ে এসে মন্ডলের গুন্ডাদের দ্বারা এই তাণ্ডব চালিয়েছে রাত ১১ টা থেকে আড়াইটা পর্যন্ত। তিনি থানায় মামলা দায়ের করবে বলে জানান। এখন দেখার বিষয় সুষ্ঠু তদন্তে কি বের হয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য