বাড়িরাজ্যজমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে জোড়া খুন

জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে জোড়া খুন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুন : জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের খুন। ঘটনা কৈলাসহর স্থিত চন্ডিপুর ফুলতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। বড় ভাইয়ের নাম ময়ুর চাঁদ সিনা এবং ছোট ভাইয়ের নাম নীলধ্বস সিনা। বড় ভাই পেশায় রাজমিস্ত্রি। এবং ছোট ভাই অবসরপ্রাপ্ত আর্মি জওয়ান। শুক্রবার সন্ধ্যায় বড় ভাইয়ের ঘরে গিয়ে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু করেন ছোট ভাই নীলধ্বস।

একটা সময়ের পর দুজনের মধ্যে তর্ক বিতর্ক চরম পর্যায়ে পৌঁছায়। তখন ছোট ভাই নীলধ্বস তার বড় ভাইকে ময়ুর চাঁদকে ছুরি দিয়ে আক্রমণ করে। তখন পাল্টা আক্রমণ চালায় তারপরও ভাই। একে অপরের ছুরি আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। এদিকে দুজনের মাঝে মারপিট থামাতে এসে বড় ভাইয়ের ছেলে পর্যন্ত আহত হয়। আহত যুবককে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঊনকোটি জেলা পুলিশ সুপার সুদম্বিকা আর -এর নেতৃত্বে পুলিশ এবং টি.এস.আর বাহিনী। তারা ডগ স্কোয়াড দিয়ে তদন্ত শুরু করে। পরে মৃতদেহ দুটি জেলা হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য