বাড়িরাজ্যপ্রতিশ্রুতি ভঙ্গের বিশ্ব রেকর্ড করেছেন নরেন্দ্র মোদী : সিপিআইএম

প্রতিশ্রুতি ভঙ্গের বিশ্ব রেকর্ড করেছেন নরেন্দ্র মোদী : সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুন : আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী দিনের রণকৌশল ঠিক করেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। শুক্রবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিপিআইএম -এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিকে সিপিআইএম-এর দুইদিন ব্যাপী রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে দলের সর্বভারতীয় সম্পাদক এম.এ বেবি বলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন সকলের ব্যাঙ্ক একাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। দেশের কৃষকদের আয় দ্বিগুণ করা হবে।

প্রতিশ্রুতি ভঙ্গ করার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করেছেন নরেন্দ্র মোদী। ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে বলে দাবি করে। অথচ রাজ্যে বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কাজের সন্ধানে রাজ্যের ছেলে মেয়েরা বহিঃরাজ্যে যাচ্ছে। অথচ বিজেপি সরকার কিছুই করছে না। সবচেয়ে লজ্জার বিষয় আমেরিকার সামনে মাথা ঝুকে থাকে প্রধানমন্ত্রী। আমেরিকার আক্রমণে ভারতের তিন জন নাবিকের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী কোন প্রতিবাদ করেন নি।  সিপিআইএম রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান রাজ্যে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে। বেকার, সাম্প্রদায়িকতা বৃদ্ধি পাচ্ছে বিজেপি শাসনে। এই নিয়ে দলের রাজ্য কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। সম্প্রতি নেট ইউজি পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়ে গেছে।

 লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। সম্প্রতি কক্রোস পার্টি বেকারত্ব বৃদ্ধি, নিট ইউজি পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস নিয়ে আন্দোলন শুরু করেছে। কেন্দ্রিয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়েছে।আদানি, আম্বানির জন্য নরেন্দ্র মোদী কাজ করে। শ্রম কোড লাগু করে শ্রমিকদের গোলাম বানিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের শ্লোগান দেয়, বাস্তবে পুঁজিপতিদের জন্য কাজ করেন বলে অভিযোগ এমএ বেবি-র। তিনি আরও বলেন কেরলে ১০ বছর ক্ষমতায় ছিল বামফ্রন্ট। এই সময়ের মধ্যে কেরল উন্নয়নের দিক থেকে ভারতের মধ্যে প্রথম স্থানে ছিল। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান দলের দুইদিন ব্যাপী রাজ্য কমিটির বৈঠক থেকে কয়েকটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এডিসি-তে পর পর দুইবার ক্ষমতা ছিনিয়ে নিয়েছে তিপ্রা মথা। ধর্মনগরের উপনির্বাচনে বিজেপি জয়ী হয়েছে। এডিসি নির্বাচনে বেশ কয়েকবার জয়ী হয়েছে বামফ্রন্ট। কিন্তু সেই নির্বাচন গুলিতে কোটি কোটি টাকার খেলা হয় নি। এইবার এডিসি নির্বাচনে তিপ্রা মথা ক্ষমতা দখল করলেও মানুষকে বিভ্রান্ত করে জয় হাসিল করে নিয়েছে তিপ্রা মথা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য