বাড়িরাজ্যসরকারি জমি দখল মুক্ত করে জাতীয় সড়ক প্রশস্ত করতে কঠোর হচ্ছে প্রশাসন

সরকারি জমি দখল মুক্ত করে জাতীয় সড়ক প্রশস্ত করতে কঠোর হচ্ছে প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুন : বিশালগড় মহকুমায় যান দুর্ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। সেদিকে গুরুত্ব দিয়ে প্রশাসনের পক্ষ থেকে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্ব হয়েছে এন.এইচ.আই.ডি.সি.এল। অবিলম্বে তারা কাজে হাত লাগাবে। এর আগে একাধিকবার রাস্তার পাশে ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বাড়িঘর যারা নির্মাণ করে রেখেছিল তাদের সরকারি জমি ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু এর মধ্যে অনেকেই জমির ছাড়তে চাইছে না। তাই এবার কঠোর হতে চলেছে প্রশাসন। শুক্রবার বিশালগড় মহকুমা প্রশাসন ও এন.এইচ.আই.ডি.সি.এল আধিকারিকরা চড়িলাম বন দফতরের সামনে থেকে বিশ্রামগঞ্জ বাজার পর্যন্ত পরিদর্শন করেন। যারা বেআইনিভাবে সরকারি রাস্তা দখল করে রেখেছেন তাদেরকে পাঁচদিনের সময় দিয়ে নোটিশ করা হয়েছে। নোটিশের মান্যতা না দিলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে জানান ডিসিএম প্রসেনজিৎ দাস। তিনি আরো জানিয়েছেন সড়ক দুর্ঘটনা বাড়ছে। তাই প্রশাসনিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাস্তার প্রশস্ততা বৃদ্ধি করার। কিন্তু যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের নাম ঠিকানা তালিকার করে পদক্ষেপ নিতে চলেছে বলে জানিয়েছেন। এই অভিযানে প্রশাসনের সাথে বিশালগড় ও বিশ্রামগঞ্জ থানার পুলিশও ছিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য