বাড়িরাজ্যজামাইষষ্ঠীর সরঞ্জাম নিয়ে ব্যস্ত ব্যবসায়ীরা

জামাইষষ্ঠীর সরঞ্জাম নিয়ে ব্যস্ত ব্যবসায়ীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুন : রাত পোহালেই জামাইষষ্ঠী। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম জামাই ষষ্ঠী। এদিন সকালবেলা মেয়ের জামাতার জন্য মা ষষ্ঠীর পুজা করবেন শাশুড়িরা। পাশাপাশি সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী পূজা করা হয়। বাড়ির মহিলারা এই পুজো করে থাকেন। সাধারণত জৈষ্ঠ্য মাসের শুক্লা ষষ্ঠীর দিনটিকে বেছে নেওয়া হল জামাই ষষ্ঠী হিসেবে। যেখানে মেয়ের জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং তাঁদের সমাদর করা হয়।

সঙ্গে মা ষষ্ঠীর পুজো করা হয়। জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়া হয় মা ষষ্ঠীর আশীর্বাদ রূপে। শাশুড়িরা ঘটা করে এই পুজো করে থাকেন। শনিবার জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী উপলক্ষ্যে জমে উঠেছে ষষ্ঠীর বাজার। ষষ্ঠী পূজার জন্য ফুল, দূর্বা সহ বিভিন্ন ধরনের সামগ্রীর প্রয়োজন হয়। আগে শ্বাশুরিরা নিজেরাই বাড়ি থেকে এই সকল সামগ্রী সংগ্রহ করতেন। কিন্তু তাতে অনেক সময়ের প্রয়োজন। তাই সকলে এখন বাজার মুখী হয়ে পড়েছেন। বাজার থেকে সকলে বর্তমানে সেই সকল সামগ্রী ক্রয় করে নিয়ে যান। সেই মোতাবেক শুক্রবার রাজধানির বিভিন্ন বাজারে দোকানদাররা জামাই ষষ্ঠীর বিভিন্ন সামগ্রী নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বসেন। বিক্রেতারা জানান ভেবে ছিলেন এই বছর ষষ্ঠীর বাজার ভাল হবে না। কিন্তু বাজারে আসার পর দেখতে পাচ্ছেন এই বছর বাজার খুবই ভালো।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য