বাড়িরাজ্যপোস্ট অফিসে মাদকদ্রব্য ঘিরে প্রতিবাদে নামলো বাম ছাত্র যুবরা

পোস্ট অফিসে মাদকদ্রব্য ঘিরে প্রতিবাদে নামলো বাম ছাত্র যুবরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুন : এখন পর্যন্ত একাধিকবার আগরতলা পোস্ট অফিস থেকে উদ্ধার হয়েছে মাদকদ্রব্য। পাচার করার সময় এই মাদকদ্রব্য গুলি আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার একই ঘটনা সংঘটিত হয়েছে পোস্ট অফিসে। পোস্ট অফিসের মাধ্যমে মাদকদ্রব্য পাচার করার সময় কর্তৃপক্ষের নজরে আসলে পশ্চিম আগরতলা থানার পুলিশের নজরে আনে বিষয়টি। তখন এগুলো পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়।

পোস্ট অফিসের মাধ্যমে এমন ঘটনা সারা ভূ- ভারতে নজির বিহীন। এরই প্রতিবাদে শুক্রবার আগরতলা পোস্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন ডি.ওয়াই.এফ.আই, এস.এফ.আই এবং টি.ওয়াই.এফ-এর। আগরতলা পোষ্ট অফিসের মাধ্যমে ররাজ্যে নেশা সামগ্রী আমদানির ঘটনার প্রতিবাদে শুক্রবার ডি.ওয়াই.এফ.আই, এস.এফ.আই এবং টি.ওয়াই.এফ যৌথ ভাবে বিক্ষোভ প্রদর্শন করে আগরতলা পোষ্ট অফিসের সামনে। ডি.ওয়াই.এফ.আই, এস.এফ.আই এবং টি.ওয়াই.এফ-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্ব জানান বিজেপি শাসনে ত্রিপুরা রাজ্য সবদিক থেকে পিছিয়ে গেলেও, বর্তমানে ত্রিপুরা রাজ্যে নেশার রমরমা বৃদ্ধি পেয়েছে। যা উদ্বেগ জনক বিষয়। রেলে করে পোষ্ট অফিসের মাধ্যমে রাজ্যে নেশা সামগ্রী আসছে। মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন সরকার নেশার বিরুদ্ধে আপোষহীন নিতি নিয়ে কাজ করছে। বিজেপি মুখে যা বলে তার বিপরীত কাজটা করে বলে তীব্র সমালোচনা করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য