Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য ১৩ আগস্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক দিল আত্মসমর্পণকারি বৈরি গোষ্ঠী

১৩ আগস্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক দিল আত্মসমর্পণকারি বৈরি গোষ্ঠী

১৩ আগস্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক দিল আত্মসমর্পণকারি বৈরি গোষ্ঠী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ আগস্ট: স্বাধীনতা দিবসের আগে আন্দোলনের নামে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করার বড় চক্রান্ত তৈরি হচ্ছে। দাবি দেওয়া পূরণ না হওয়াকে হাতিয়ার করে সুযোগ খুঁজছে রাজ্যের প্রাক্তন জঙ্গিগোষ্ঠী। যাদের হাতে রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট হয়েছিল কোন এক সময়। বহু মানুষকে বলে হতে হয়েছিল তাদের হাতে। ডবল ইঞ্জিন সরকারের আমলে জামাই আদরে তারা ঘরে ফিরলেও তাদের নাটক মঞ্চস্থ যেন দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এবার স্বাধীনতা দিবসের আগে রাজ্যের শান্তি সম্প্রীতি থেকে চোখ রাঙাতে তারা আবারও মাঠে ময়দানে সরব হতে চাইছে। ১৩ আগস্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক দিল আত্মসমর্পণকারী বৈরিদের সংগঠন জে.এ.আর.সি ও জে.এ.সি।

বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে উভয় সংগঠনের নেতৃত্বরা জানান তারা বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে জঙ্গি জীবন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিন্তু তাদের জন্য সরকার থেকে কোন আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয় নি। তাই তারা ৯ দাবি দাবি অবিলম্বে পূরণের দাবিতে দীর্ঘ দিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছেন। নিজেদের দাবি পূরণের জন্য ২৪ জুন ওনারা রেল ও জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। তখন সরকারের আহ্বানে তারা রেল ও জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

 পরবর্তী সময় তাদের সাথে রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠক থেকে কোন সমাধান সুত্র বের হয় নি। বুধবার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে তাদের প্রতিনিধিদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এই বৈঠক থেকেও কোন সমাধান সুত্র বের হয় নি। তাই তারা ১৩ আগস্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ১৩ আগস্ট চম্পকনগরের সাধুচন্দ্র পাড়ায় জাতীয় সড়ক এবং ভৃগুদাস পাড়ায় রেল অবরোধ করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha