Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য উত্তর ত্রিপুরায় নাবালিকা অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত,পকসো আইনে মামলা

উত্তর ত্রিপুরায় নাবালিকা অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত,পকসো আইনে মামলা

উত্তর ত্রিপুরায় নাবালিকা অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত,পকসো আইনে মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ আগস্ট: উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন রানীবাড়ী এলাকায় নবম শ্রেণির এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ২০২৬ তারিখে বাড়ির সামনে থেকে ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে রবীন্দ্র মুন্ডা (৪৫), পিতা লালবাবু মুন্ডা, কদমতলা থানার অন্তর্গত সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েতের খুলিডর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাকে অভিযুক্ত করা হয়।

অভিযোগের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৩৭(২), ১২৭(২) ও ৬৫(১) ধারা এবং পকসো আইনের ৪ ধারায় মামলা (নং ৪৩/২০২৬) রুজু করে তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে মূল অভিযুক্ত রবীন্দ্র মুন্ডাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বুধবার তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধর্মনগর জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন কদমতলা থানার (ওসি) গুরুপদ দেবনাথ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha