Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য বোনের সংসার ভাঙার প্রতিবাদে প্রেমিকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠল গৃহবধুর ভাইয়ের বিরুদ্ধে

বোনের সংসার ভাঙার প্রতিবাদে প্রেমিকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠল গৃহবধুর ভাইয়ের বিরুদ্ধে

বোনের সংসার ভাঙার প্রতিবাদে প্রেমিকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠল গৃহবধুর ভাইয়ের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুন : সোনামুড়ায় প্রেমিকের হাত ধরে পালালো এক গৃহবধূ। বোনের সংসার ভাঙ্গার প্রতিশোধ নিতে প্রেমিক যুবকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, প্রেমের টানে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে পালালেন তরুণী বধু। তাই মেজাজ হারিয়ে মধ্যরাতে স্ত্রীর প্রেমিকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করার মতো গুরুতর অভিযোগ উঠলো। ঘটনা সোনামুড়া থানাধীন নতুন বাজার এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে সোনামুড়া নতুন বাজারের বাসিন্দা বিল্লাল হোসেন মজুমদারের ছেলে আরিফ হোসেন মজুমদারের সাথে আড়ালিয়া এলাকার এক তরুণীর দীর্ঘ চার বছরের গভীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের মাত্র কয়েকদিনের মাথায়, সমস্ত সামাজিক বাঁধন ছিন্ন করে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় এই গৃহবধূ।

​তারপর তরুণী বধুর পরিবারের তরফ থেকে সোনামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয় বলে খবর। এরই মধ্যে বুধবার গভীর রাতে সোনামুড়া থানার পুলিশ আরিফ হোসেনের বাড়িতে হানা দেয়। কিন্তু বাড়িতে প্রেমিক-প্রেমিকার হদিশ না মেলায়, পুলিশ আরিফের বাবাকে থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়ে চলে যায়। অভিযোগ, পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে বাড়িতে অগ্নিসংযোগের মত ঘটনা। বিল্লাল হোসেন মজুমদারের পরিবারের দাবি— গভীর রাতে মেয়ের ভাই সজীব হোসেন, মেশু আলমগীর হোসেন এবং শাহরুখ খান তাদের বাড়িতে চড়াও হয়। তারা বিল্লাল হোসেনের একটি গাড়ি এবং খড়ের মুরিলে আগুন লাগিয়ে দেয়। পরবর্তী সময় মেয়ের বাড়ির লোকজনেরা বিষয়টি টের পেয়ে গেলে অভিযুক্তরা গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha