Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য সরকার প্রত্যেকটা জাতিগোষ্ঠীর বিকাশের জন্য কাজ করছে : মন্ত্রী সান্তনা চাকমা

সরকার প্রত্যেকটা জাতিগোষ্ঠীর বিকাশের জন্য কাজ করছে : মন্ত্রী সান্তনা চাকমা

সরকার প্রত্যেকটা জাতিগোষ্ঠীর বিকাশের জন্য কাজ করছে : মন্ত্রী সান্তনা চাকমা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুন : আগরতলার ভগৎ সিং যুব আবাসে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সামাজিক সাংস্কৃতিক সমিতির উদ্যোগে ৩ দিনব্যাপী প্রদর্শনী, সেমিনার ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরি সামাজিক সাংস্কৃতিক সমিতির সভাপতি অলকা সিনহা, সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী সান্তনা চাকমা। মন্ত্রী সান্তনা চাকমা জানান, সবকা সাথ, সবকা বিকাশের জন্য প্রত্যেকটা জাতিগোষ্ঠীর বিকাশের প্রয়োজন। এদিকে গুরুত্ব দিয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাতে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক চেতনা আরও বিস্তৃতভাবে তুলে ধরা যায় এবং এগিয়ে যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha