বাড়িরাজ্যস্ত্রীকে নৃশংসভাবে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুন : স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দায়ে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল খোয়াইয়ের জেলা ও দায়রা আদালত। বুধবার জেলা ও দায়রা বিচারক এই রায় ঘোষণা করেন। দোষী সাব্যস্ত ব্যক্তির নাম পরিমল জরা। জানা যায়, ২০২৪ সালের ১৭ জুন গৌরনগরের জরা পাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পরিমল তার স্ত্রী স্বপ্না জরাকে প্রথমে মারধর করে এবং পরে তার মাথা পিচঢালা রাস্তায় সজোরে আছড়ে দেয়। গুরুতর জখম অবস্থায় স্বপ্নাকে টেনে-হিঁচড়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যায় অভিযুক্ত।

সেখানে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর অপরাধ গোপন করার উদ্দেশ্যে পরিমল মৃতদেহটি বাড়িতে এনে বিছানায় শুইয়ে রাখে। পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে মামলাটি আদালতে বিচারাধীন ছিল। দীর্ঘ দুই বছরের বিচারপ্রক্রিয়া শেষে বুধবার মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পরিমল জরাকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ২০১(এ) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য